প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ১১:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২২, ২০২২, ১২:৩৭ পূর্বাহ্ণ
আখাউড়ায় প্রাচীনতম বিদ্যাপীঠ তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়, ভবন সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম

ময়না হক ভূইয়া (মইনুল) ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের সবচেয়ে প্রাচীনতম বিদ্যাপীঠ হচ্ছে তুলাইশিমুল উচ্চ বিদ্যালয়। এটি ১৯৬৪ সালে স্থাপিত হওয়ার পর থেকে অদ্যবধি এলাকার শিক্ষা বিস্তারে অনবদ্য ভূমিকা রাখছে। ভৌগলিক দিক দিয়ে এটি ইউনিয়নের প্রায় মধ্যভাগে অবস্থিত হওয়ায় ছাত্র ছাত্রীর সংখ্যাও চোখে পড়ার মত। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেন জানান, বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষার্থীসংখ্যা প্রায় সাড়ে ১২শত।
ইউনিয়নের সর্বপ্রথম স্থাপিত উচ্চ বিদ্যালয়টিতে স্টাফ সংখ্যা ২৫ জন, যার মধ্যে এমপিওভুক্ত শিক্ষক সংখ্যা মাত্র ৮জন, খন্ডকালীন শিক্ষক রয়েছে ১২ জন। এ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে ১৯২ জন শিক্ষার্থী। শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, বিদ্যালয়টিতে ভবন সঙ্কটের কারণে লেখাপড়ায় কিছুটা বিঘ্ন ঘটছে, এছাড়াও এমপিওভুক্ত শিক্ষক স্বল্পতাও রয়েছে বলে জানান শিক্ষক ও সুধীজনেরা। তাদের দাবী যত দ্রুত সম্ভব বিদ্যালয়টিতে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ দেওয়া ও নির্মাণাধীন ভবনটির নির্মাণ কাজ দ্রুত শেষ করে পাঠদানের উপযোগী করে দেওয়া।
স্থানীয় সংসদ সদস্য আইন মন্ত্রী এডভোকেট আনিসুল হক একটি একতলা ভবন করার ব্যাবস্থা করে দিলেও ছাত্র-ছাত্রীর সংখ্যার বিবেচনায় বিদ্যালয়টিতে অন্তত ঊর্ধ্বমুখী বহুতল আরো একটি ভবনের প্রয়োজনীয়তা অনুভব করছেন এলাকাবাসী।
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম