আজ (৬ ডিসেম্বর শুক্রবার) হবিগঞ্জের উমেদনগর জামিয়া ইসলামিয়া আরাবিয়ার বার্ষিক সভা উপলক্ষে আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত আন্তর্জাতিক সম্মেলনে জুমাআর বয়ান ও ইমামতী করবেন বৃটিশ বিরোধী আন্দোলনের বীর সিপাহসালার শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহ. এর দৌহিত্র আওলাদে রাসুল (সা.) আল্লামা সায়্যিদ আযহার মাদানী হাফিজাহুল্লাহ।
জেলার বৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের আন্তর্জাতিক সম্মেলনকে সফল করার লক্ষে জেলার প্রতিটি উপজেলা থেকে উলামা-মাশায়েখ, মাদরাসার শিক্ষার্থী ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা আগমন করেন এবং এই বিশাল সামিয়ানায় জুমাআ আদায় করেন।
জানা গেছে সকাল ১০ ঘটিকা থেকে পরদিন বাদ ফজর আখেরী মুনাজাতের মাধ্যমে সভা শেষ হয়৷
আন্তর্জাতিক ইসলামি সম্মেলনে বৃহৎ জুমআর নামাজে অংশগ্রহন করার জন্যে মুসল্লিদের আহ্বান জানিয়েছেন জামিয়ার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাসরুরুল হক।
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম