আঞ্জুমানে তা'লীমুল কুরআন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখা পুনর্গঠন মাওলানা আব্দুল হাই বাহুবলী সভাপতি, মুফতি আমীর সাধারণ সম্পাদক
শায়খুল কুররা মাওলানা শায়খ আলী আকবর সিদ্দীক রাহ. প্রতিষ্ঠিত আঞ্জুমানে তা'লীমুল কুরআন বাংলাদেশ হবিগঞ্জ জেলা পুনর্গঠন করা হয়।
বিগত ৭ নভেম্বর '২৪ ইং, বৃহস্পতিবার, বিকাল ৩টায় তা'লীমুননেছা মহিলা মাদরাসা পশ্চিম ভাদৈ, হবিগঞ্জ-এ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সভাপতি মাওলানা ক্বারী শায়খ আব্দুল ওয়াহহাব সাহেবের সভাপতিত্বে জেলা আহ্বায়ক মাওলানা ক্বারী খলিলুর রহমান সাহেবের সঞ্চালনায় দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী ইমদাদুল হক নোমানী,সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী হুসাইন আহমদ মিছবাহ।
২০২৪-২৬ সেশনের জন্যে মাওলানা ক্বারী আব্দুল হাই বাহুবলী,সভাপতি, মাওলানা ক্বারী মুফতি আমীর আহমদ, সাধারণ সম্পাদক, মাওলানা ক্বারী মুফতি আবু ইউসুফ সাংগঠনিক সম্পাদক, মাওলানা ক্বারী আব্দুল আহাদ, প্রশিক্ষণ সম্পাদক, মাওলানা ক্বারী নোমান কবীর প্রশিক্ষণ সম্পাদক, মাওলানা ক্বারী আব্দুর রহমান দপ্তর সম্পাদক, মাওলানা ক্বারী আহমদুল হক প্রচার সম্পাদক, ক্বারী মাস্টার আবুল কাশেম খালেদ সমাজকল্যাণ সম্পাদক, মাওলানা ক্বারী সানাউল্লাহ নির্বাহী সদস্যসহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি পুর্নগঠন করা হয়।
আশরাফ/ কওমী টোয়েন্টিফোর / ৮/১১/২৪
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম