স্টাফ রিপোর্টার: সরকার পতনের পর দেশে আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনা পুরোপুরি ভেঙে পড়ে। বিভিন্ন দাবি নিয়ে কর্মবিরতি পালন করে দেশের সব পুলিশ সদস্যরা। অবশেষে কর্মেস্থলে ফিরেছে তারা। ভুল-ত্রুটি শুধরে নতুন ধারায় কার্যক্রম শুরু করবে বলে জানায় পুলিশ।(১৪ আগস্ট) বুধবার বিকেলে আশুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা আশুগঞ্জ থানার নবাগত ওসি মোঃ সফিউল কবিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। ফুলেল শুভেচ্ছা পেয়ে তিনি আনন্দিত হয়ে বলেন, পুলিশ বাহিনী সব সময় দেশের সাধারণ মানুষের হয়ে কাজ করে আসছে।
আগামীতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে। অপরদিকে সাধারণ মানুষের প্রতি পুলিশের ভূমিকা এমনটাই প্রত্যাশা করেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর শাহজাহান ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক,মাহতাব উদ্দিন,সদস্য নাঈম,খলিল,আব্দুল আলিম,শওকত আলী,শামছুল ইসলাম, মলাই মিয়া, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, জেলা শাখার নেতা আরিফুল ইসলাম,আশুগঞ্জ উপজেলার নেতা রায়হান,মাসুম,শাওন,মোজাহিদ সহ জামায়াত শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম