স্টাফ রিপোর্টার:: মাদকমুক্ত সমাজ গড়ি খেলাধুলার সঙ্গে থাকি,এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সোনারামপুর সুপার স্টার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মদিনাতুল উলূম মাদরাসা সংলগ্ন বালুর মাঠে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন এর সভাপতিত্বে ও আশুগঞ্জ বন্দর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো.ফুরকান উদ্দিন এর পরিচালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মঈন উদ্দিন মঈন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিফাত সিকদার,সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন ফরহাদ,বিশিষ্ট ব্যবসায়ী মুজাম্মেল খন্দকার। খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাসুদ রানা,মো.হাবিবুর রহমান,আলম মুন্সী,হাজী টুটুল মিয়া,প্রবাসী মাহালম,খালেক মিয়া,ফারুক মিয়া,চরচারতলা ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম খোকা সহ আরও অনেকে। ১০ টি দলের অংশ গ্রহনে সোনারামপুর সুপার স্টার ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়।
এতে ফাইনালে খেলেন বেকার মার্কেট দল বনাম রেলগেইট দল। নির্ধারিত সময়ে খেলা ১-০ গোলে খেলার ফলাফল নির্ধারণ করা হয়। এতে বেকার মার্কেট দলকে ১-০ গোলে পরাজিত করে জয়লাভ করে রেলগেইট দল। খেলা শেষে চ্যাম্পিয়ন,রানার আপ ও সেরা খেলোয়াদের মাঝে পুরস্কার তলে দেন অতিথিগণ। টানটান উত্তেজনা পূর্ণ ফাইনাল খেলা দেখতে এলাকার ফুটবল প্রেমী হাজারো দর্শক মাঠে উপস্থিত ছিলো। এসময় অতিথিরা বলেন,খেলাধুলা একটি নির্দোষ বিনোদন, এটি শরীল ও মন ভালো রাখে, নিয়মিত খেলাধূলা চর্চা থাকলে যুব সমাজ মাদক সহ যেকোনো নেশার জগৎ থেকে দূরে থাকতে পারে। তাই প্রতিনিয়ত এই ধরনের খেলাধুলার আয়োজন করার আহবান জানান অতিথিরা।
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম