ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। (২০ ডিসেম্বর) মঙ্গলবার সকালে আশুগঞ্জ এলএসডির গোডাউনে আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে আমন চাল সংগ্রহ অভিযান এর শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক চিন্তামনি তালুকদার, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া চাতালকল মালিক সমিতির সভাপতি মোঃ মনিরুল হক ভূঁইয়া স্বপন,উপজেলা মিল মালিক সমিতির সভাপতি হেলাল সিকদার,মিলমালিক সমিতির নেতা জহিরুল ইসলাম জারু,শাহজাহান সিরাজ ও হাসান ইমরানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান মিয়া জানান,এ বছর মিলারদের কাছ থেকে আশুগঞ্জ উপজেলা খাদ্যগুদামে ৪২ টাকা কেজি দরে ১৫ হাজার ৩শ ৬৭ মেট্টিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চাল সংগ্রহ অভিযান চলবে। মিলমালিক সমিতির নেতাগণ জানান খাদ্যগুদামে ৪২ টাকা কেজি দরে সঠিক মাপে ভালো মানের চাল দিয়ে লক্ষ্যমাত্রা পুরন করবেন।
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম