
স্টাফ রিপোর্টার::ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহ অভিযান এর উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে আশুগঞ্জ খাদ্য গোডাউনে ধান চাউল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী।
উদ্বোধনী অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক চিন্তামনি তালুকদার, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান মিয়া, আশুগঞ্জ উপজেলা চাতালকল মালিক সমিতির সাবেক সভাপতি মোঃ জোবায়ের হায়দার বুলু, মেইল মালিক ও ব্যবসায়ী হাসান ইমরান, খাদ্য গুদামের কর্মকর্তা-কর্মচারী সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান মিয়া জানান, এ বছর মিলারদের কাছ থেকে আশুগঞ্জ উপজেলা খাদ্যগুদামে সিদ্ধ চাউল ৪৪ টাকা কেজি দরে ১৫ হাজার ৫৭৮ মেট্রিক টন, আতব চাউল ৪৩ টাকা ধরে ১১ হাজার ২৪৫ মেট্রিক টন ও ৩০ টাকা ধরে ১৩৪ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চাল সংগ্রহ এই অভিযান চলমান থাকবে।
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম