স্টাফ রিপোর্টার:: উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ' প্রতিপাদ্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৯ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস এর সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সী।এ সময় উপস্থিত ছিলেন আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক,সাধারণ সম্পাধক আল মামুন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা,প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক রোবি জাহান খন্দকার,কৃষি কর্মকর্তা নয়ন কুমার সাহা,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম মিজি,সমাজ সেবা কর্মকর্তা সৈয়দ রাফি হোসেন,সমবায় অফিসার রোবিনা আক্তার,ফিরোজ মিয়া সরকারি কলেজের প্রভাষক আনোয়ার হোসেন সাংবাদিক বাবুল সিকদার প্রমুখ। এ সময়
উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, গণমাধ্যম কর্মী,জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৪টি প্যাভিলিয়নে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এতে অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এছাড়াও অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম