ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক’ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল-আশুগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঈন উদ্দিন মঈন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান,মোঃ হানিফ মুন্সী,মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা,আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহম্মেদ,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কবির,যুগ্ম সম্পাদক তোফায়েল আলী রুবেল।
এসময় উপস্থিত ছিলেন ,উপজেলা যুব উন্নয়ন অফিসার রফিকুল ইসলাম মিজি,আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ মোজাম্মের হক,বীর মুক্তিযোদ্ধা সাবেক ডিপুটি কমান্ডার আবুল হাসেম (আজাদ), স্বেচ্ছা সেবক লীগের সভাপতি শাহিন শিকদার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম