নিজস্ব প্রতিবেদক:: ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। মঙ্গলবার ৭ ই মার্চ সকাল ৯ ঘটিকার সময় আশুগঞ্জ উপজেলা চত্বরে বঙ্গবন্ধু মুরালে,পুলিশ প্রশাসন,আশুগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্র,বীর মুক্তিযোদ্ধা কমান্ড,রাজনেতিক,সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পন করেন।
সকাল ১০ টায় উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা,পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি। উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ ও মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি) তাহমিনা সারমিন,আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মুজাম্মেল হক,আশুগঞ্জ থানার অফিসার ইনর্চাজ আজাদ রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নুপুর সাহা, বীর মুক্তিযোদ্ধা শেখ জসিম,প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি বাবু নারায়ন চন্দ্র ঘোষ,সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির প্রমুখ।
সভা শেষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ। এসময় ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণের স্মৃতিচারণ সহ সাংস্কৃতিক অনুষ্ঠিানে বঙ্গবন্ধুর ভাষণ,আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়।
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম