ব্রাহ্মণবাড়িযা জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফ্যাসিস্ট সরকারের দোসর পেট্রোবাংলার স্বৈরাচারী ও দুর্নীতিবাজ চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকারকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন গ্যাস ট্রান্সমিশন কম্পানি লিমিটেডের (জিটিসিএল) এর সকল বৈষম্যবিরোধী কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তারা গ্যাস সরবরাহের চুরিরর অংশ সিস্টেম লসের নামে অন্যায়ভাবে জিটিসিএলের ওপর চাপিয়ে দেয়া সিদ্ধান্ত জরুরিভিত্তিতে বাতিলের দাবি জানান। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আশুগঞ্জ গ্যাস কম্প্রেসর স্টেশন জিটিসিএল কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি থেকে তারা এ দাবি জানান।
মানববন্ধনে উপ-মহাব্যবস্থাপক বিশ্বজিৎ নন্দী বলেন,পেট্রোবাংলার চেয়ারম্যানের স্বেচ্ছাচারী সিদ্ধান্তের কারণে জাতীয় গ্যাস গ্রিড পরিচালনাকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা জিটিসিএল বৈষম্যের কশাঘাতে ধ্বংসের মুখোমুখি।ব্যবস্থাপক (এজএিমএস) মোঃ শেখ মুজিবুর রহমান ও টেলিকম ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন ভুইয়া বলেন, জনেন্দ্র নাথ সরকার অসদুদ্দেশ্যে নিজ উদ্যোগে মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে পাশ কাটিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কারিগরি ও সিস্টেম লসের নামে গ্যাস চুরির দায় বেশিরভাগ জিটিসিএলের ওপর চাপিয়ে দিয়েছেন। ফলে আর্থিক লাভে থাকা কোম্পানিটি বিপুল ক্ষতিতে পড়েছে। এই ক্ষতির ধারা অব্যাহত থাকায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জিটিসিএল আজ ধ্বংসের দ্বারপ্রান্তে ।এতে করে সুবিধা বঞ্চিত হয়ে আছে দেশের অনেক মানুষ। মানববন্ধনে কর্মকর্তারা আরো বলেন, পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় কম্পানির সঞ্চালন পাইপ লাইনগুলো পূর্ণ সক্ষমতায় ব্যবহৃত হচ্ছে না।
পেট্রোবাংলার চেয়ারম্যানের অতি উৎসাহ এবং ব্যক্তিগত স্বার্থে অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত প্রকল্প গ্রহণের ফলে প্রতিষ্ঠানটি লসে জর্জরিত। এ ছাড়া অপ্রয়োজনীয়, অপরিকল্পিত প্রকল্প গ্রহণ বন্ধ করাসহ বৈষম্যমূলক অর্গানোগ্রাম দ্রুত সংস্কারের মাধ্যমে আন্ত ক্যাডার বৈষম্য দূর করে কম্পানিতে সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা। এসম মানববন্ধনে উপস্থিত ছিলেন মো: খাইরুল ইসলাম,নীহার কান্তি দে,আব্দুস ছালাম মোল্লা,মো: মিজানুর রহমান,অলিউর রহমান,মো: শাহজালাল,বশির উদ্দিন,শওকত উল্লাহ রিয়াজ,মো: মাজহারুল হক,মো: দেলোয়ার হেসেন সহ গ্যাস ট্রান্সমিশন কম্পানি লিমিটেডের সকল বৈষম্যবিরোধী কর্মকর্তা-কর্মচারীগণ।
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম