ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর প্রেমতলা এলাকায় একটি ব্যাগ কারখানা থেকে ইসমাইল নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে আশুগঞ্জ থানা পুলিশ। সোমবার (০২ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে এই ঘটনা ঘটে।
এ ব্যাপারে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে, মনির মিয়ার বাড়িতে একটি ব্যাগ কারখানার রুমে ফ্যানের রডের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ইসমাইলের মরদেহ উদ্ধার করা হয়। তবে ঘটনার পর কারখানার মালিকসহ সবাই পলাতক রয়েছে। এদিকে কিছুতেই যেন থামছে না সন্তানহারা সেই মায়ের বুকফাটা কান্না আর আহাজারি।
নিহত ইসমাইলের মা" ও স্বজনদের আহাজারিতে যেন ভারী হয়ে উঠেছে চারপাশের আকাশ বাতাস। নিহত ইসমাইল যাত্রাপুর প্রেমতলায় কামাল মিয়ার ব্যাগ ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। তিনি আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামের মৃত কালো মিয়ার তৃতীয় ছেলে। তবে নিহতের মায়ের দাবি তার ছেলেকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে।
এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে অপরাধকারীদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। তবে এই বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবির জানান, এই ব্যাপারে আশুগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়। এটা হত্যা নাকি আত্মহত্যা সে রহস্য উদঘাটনে করতে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম