স্টাফ রিপোর্টার:: পবিত্র মাহে রমজান উপলক্ষে আশুগঞ্জ সদর ইউনিয়নের রেলগেইট এলাকায় ফকির আব্দুল গফুর শাহ (রহঃ) ও ফকির আব্দুল হাই শাহ (রহঃ) এর আওলাদগণের মাগফিরাত কামনায় ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফকির জসীম উদ্দিন এর বাড়িতে অনুষ্ঠিত ইফতার ও মিলাদ মাহফিলে ফকির আব্দুল হাই শাহ (রহঃ) দরবার শরীফ ও রেলগেইট গাউছিয়া জামে মসজিদের যুগ্ম সাধারণ সম্পাদক ও টিঘর দরবার শরিফ থেকে তরিকতের খেলাপথপ্রাপ্ত জসীম উদ্দিন ফকিরের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিঘর দরবার শরীফের ফার্সি কবি পীরে তরিকত আলহাজ্ব শাহ সূফি সৈয়দ আবু মুছা সিদ্দিকী পীর সাহেব।
এতে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আলহাজ্ব কাজী মহিউদ্দিন মোল্লা, রেলগেইট গাউছিয়া জামে মসজিদের খতিব মুফতি শফিকুল ইসলাম,আলমনগর জামে মসজিদের খতিব ক্বারী আল আমিন সহ আরো উলামায়ে কেরামগন উপস্থিত ছিলেন। এছারাও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পরীজাদা আরিফ শাহ সিদ্দিকী, পীরজাদা হুমায়ুন কবীর, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারস ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার রাহিম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাসেল,ইঞ্জিনিয়ার আসাদুর রহমান, ইঞ্জিনিয়ার এমদাদ সহ বিশেষ ব্যাক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লীগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জসীম উদ্দিন ফকিরের বড় ছেলে ইঞ্জিনিয়ার আজমাইন ইকতেদার ও শামীম সিদ্দিকী। ইফতারের পূর্বে রমজানের ফজিলত নিয়ে আলোচনা করেন অতিথিবৃন্দ। আলোচনা শেষে মিলাদ মাহফিলে দেশ জাতীর কল্যণে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত সকলের মাঝে উন্নত মানের ইফতারি পরিবেশন করা হয়।
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম