স্টাফ রির্পোটার:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২০ হাজার ফলজ গাছের চারা বিতরণ এর কর্মসূচী হাতে নিয়েছেন আশুগঞ্জের চরচারতলা গ্রামের কৃতি সন্তান,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ এনামুল হক। বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধে মননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এই প্রতিপাদ্য’কে সামনে রেখে আশুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফলজ গাছের চারা বিতরণ এর কর্মসূচি শুরু করেছে মোঃ এনামুল হক।দেশব্যাপী বৃক্ষরোপণের আহ্বানে মননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে সাড়া দিয়ে উপজেলার চরচারতলা ইউনিয়নে ১৫ শত গাছের চারা বিনামূল্যে বিতরণের মধ্যদিয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে শনিবার সকালে আশুগঞ্জ সাইলোর বালুর মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ এনামুল হক এর সভাপতিত্বে ও জেলা জাকের পার্টির ছাত্র ফ্রন্ট্রের সভাপতি মোঃ ইমরান খান এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ কাজী মহিউদ্দিন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান,মাওলানা নাসির উদ্দিন,বিশিষ্ট ব্যবসায়ী নোয়াব আলী মুন্সী,কুতুব উদ্দিন মুন্সী।
এসময় আরও উপস্থিত ছিলেন, শাফিউদ্দিন মেম্বার,যুবলীগ নেতা মনির হোসেন প্রমুখ।মোঃ এনামুল হক মেম্বার বলেন,বৃক্ষ রোপণে কর্মসূচী পালনে বাংলাদেশ সরকারের লক্ষ্য অর্জনে সহায়ক হিসেবে আমার এই উদ্যোগ। তিনি আরও বলেন পর্যাক্রমে উপজেলার প্রতিটা গ্রামে গ্রামে বিনামূল্যে ২০ হাজার গাছের চারা বিতরণ করা হবে। এনামুল হক এর এমন মোহতীয় উদ্যোগের ভুয়সী প্রশংসা করে এলাকার বিশিষ্ট জনরা বলেন, এনামুল হক যেভাবে সমাজ সেবায় এগিয়ে আসছেন,সত্যিই তা প্রশংসনীয়,পাশাপাশি এলাকার যারা বিত্তবান আছেন তাদেরকেও এগিয়ে আসার আহ্বান জানান তারা।
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম