স্টাফ রিপোর্টার: রূপকল্প ৪১ বাস্তবায়নে বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা ও টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ( ১১ জুলাই) দুপুরে আশুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে বৃক্ষরোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম। এ উপলক্ষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন,আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: হানিফ মুন্সি, ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা শারমিন, আশুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র পাল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিরা ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আশ্রয়ণ প্রকল্পের উপকার ভোগীদের মাঝে এই এক লাখ চারা তুলে দেন। বজ্রপাত নিরোধক ৮ হাজার তালগাছসহ, আকাশমণি, মেহগনি, চিত্রাসি, কড়ই, আম, জাম, কাঁঠাল, পেয়ারা, আমলকি, জলপাই, জাম্বুরা, বড়ই, ড্রাগন, আতা, হরিতকি, বহেরা, নিম, অর্জন, কামিনি, হাসনাহেনা, বেলী, গন্ধরাজ, টগর, বকুল, এলমড়া ও রঙন গাছের চারা বিতরণ করা হয়।
উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, বৃক্ষ প্রকৃতির রুক্ষতা দূর করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে।
সে কারণে এই কর্মসমুচির আওতায় যে সকল এলাকায় ফাঁকা জায়গা রয়েছে সে সব স্থানে বৃক্ষ রোপন করা হবে। এতে করে পরিবেশ যেমন ছায়াঘেরা ও পরিবেশ বান্ধব হবে তেমনি প্রতিটি এলাকায় রুক্ষতা দূর করে সৌন্দর্য বৃদ্ধি করবে। গাছ লাগিয়ে গাছে সুরক্ষিত ভাবে গাছকে লালন করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম