নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার যাত্রাপুরে সদর ইউনিয়ন আওয়ামী লীগ এর কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। কার্যালয়টি আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন,উপজেলা আওয়ামী লীগ এর সদস্য মোঃ সালাহ উদ্দিন। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ এর সদস্য মোঃ সালাহ উদ্দিন।
উপজেলা আওয়ামী লীগ এর সদস্য মোঃ আবু ছায়েদ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ সেলিম মিয়া,মোঃ দেলোয়ার হোসেন,ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ মালো মেম্বার,রুহুল আমিন,আমির হোসেন,বাবুল মিয়া,এনামুল হক,হারুনুর রশিদ,সোহরাব মিয়া,দুলাল মিয়া,যুবলীগ নেতা মোঃ মনির হোসেন,মোস্তফাকামাল,মোশারফ হোসেন, শ্রমিকলীগ নেতা বাবলু,ছাত্রলীগ নেতা উজ্জল,মুন্না,নাদিম,স্বেচ্ছাসেবক লীগের ইকবাল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারবসহ সকল মুসলিম উম্মাহর সুখ শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম