ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট এসোসিয়েশন এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার ইখতিয়ার উদ্দিন ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।এতে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন,জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এম এ আজিজ,ডা.নাজিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন বাংলাদেশ আধুনিক রূপে গড়তে সবাইকে যার যার অবস্থান থেকে নিরলস ভাবে কাজ করতে হবে। ইঞ্জিনিয়াররা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। পরে আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের কৃতি সন্তার বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার মো.আসাদুর রহমানকে সভাপতি ও ইঞ্জিনিয়ার রুবেল আহমেদ পায়েল কে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হচ্ছেন সহ-সভাপতি মো.মাহবুুবুল হক,সহ-সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম ঠাকুর,সাংগঠনিক সম্পাদক মো.মাসুদুর রহমান,অর্থ সম্পাদক মোশারফ হোসেন তারেক, প্রচার সম্পাদক পিয়াস আহমেদ নিলয়,সদস্য এখলাস উদ্দিন সাব্বির। এছাড়া ইঞ্জিনিয়ার ইখতেয়ার উদ্দিন ফারুক ও ইঞ্জিনিয়ার মোজাম্মেল হককে উপদেষ্টা করা হয়।
তবে নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার মো.আসাদুর রহমান এর কাছে জানন্তে চাইলে তিনি জানান ব্যাপক উৎসাহ-উদ্দীপণার মধ্যদিয়ে আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করায়, সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি কমিটি উপহার দেওয়ার জন্য সর্বাত্নক চেষ্টা এবং সহযোগিতা করেছেন যারা তাদেরকে। ধন্যবাদ জানাচ্ছি অতিথিবৃন্দকে, যারা এই অনুষ্ঠানে যোগদান করে অনুষ্ঠানের পরিপূর্ণতা দিয়েছেন। তিনি আরও জানান কমিটিকে সু-সংগঠিত এবং শক্তিশালী করার লক্ষেই কাজ করে যাবেন ।
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম