এখনো সন্ধান মিলেনি ঢাকা বনশ্রী কুঞ্জবন এলাকার মসজিদে মনোয়ারের ইমাম ও তানজিয়াতুল উম্মা আল ইসলামিয়া মাদরাসার পরিচালক মুফতি মোহাম্মদ শাইখুল ইসলাম। গুম হওয়া মুফতি মোহাম্মদ শাইখুল ইসলাম হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার আনোয়ার আলীর ছেলে
জানা যায় বিগত কয়েকদিন আগে মসজিদ কমিটি আকষ্মিকভাবে ইমাম পদ থেকে তাকে অব্যহতি প্রদান করে। এরপর থেকে মসজিদ এলাকায় পক্ষে-বিপক্ষে নানাধরনের প্রতিক্রিয়া চলতে থাকে। গেল মঙ্গলবার উভয়পক্ষ বসার কথা থাকলেও মসজিদ কমিটি উপস্থিত হয় নাই। তারপর বৃহস্পতিবার বসার কথা ছিল উভয় পক্ষের। কিন্তু বৃহস্পতিবার ১ মে দুপুর তিনটা থেকে থেকে নিখোঁজ।
তার স্ত্রী কওমী টোয়েন্টিফোর কে জানান, বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে মোবাইল বন্ধ দেখাচ্ছে এবং পরিচিত কোন জায়গাতে পাওয়া যাচ্ছে না। তার পরিবারের দাবি মসজিদ কমিটির গুমের সাথে জড়িত। ইতিমধ্যে তার পরিবার রামপুরা থানায় জিডি করেছেন। গুম হওয়া মুফতি শায়খুল ইসলামের সন্ধান পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম