
ব্রাহ্মণবাড়িযা প্রতিনিধি: সারা দেশে চিকিৎসক নিগ্রহেরও প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে ওজিএসবি ও সর্বস্থরের চিকিৎসক বৃন্দের উদ্যোগে চিকিৎসক মারিয়া পারভীনের সভাপতিত্বে ও মাহফিদা আক্তার হেপীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া বিএমএ'র প্রচার সম্পাদক ও ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. ফাইজুর রহমান ফয়েজ, বিএমএ'র সাংস্কৃতিক সম্পাদক ডা. খোকন দেবনাথ, গাইনী চিকিৎসক আইরিন আক্তার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, চিকিৎসকরা শান্তিপ্রিয় মানুষ। আমাদেরও ভূলত্রুটি হতে পারে। তবে কোন প্রকার তদন্ত না করে ঢাকার সেন্ট্রাল হাসপাতালের দুইজন চিকিৎসককে গত দুই সপ্তাহ যাবত জেলে রাখা হয়েছে। আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। অথচ হাসপাতাল দিয়ে যারা ব্যবসা করছেন, তাদেরকে কিছু করা হচ্ছে না।
উল্টো ডাক্তারদের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মামলা করা হয়েছে। আমাদের কথা স্পষ্ট, চিকিৎসকদের দ্রুত মুক্তি এবং আমাদের কর্মস্থল নিরাপদ করতে হবে। নাহলে শান্তিপ্রিয় মানুষ যদি অশান্ত হয়, এর পরিনাম কি হয় তা আপনারা জানেন। বক্তারা দাবি না মানলে সামনে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন।
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম