মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৩ নভেম্বর) দুপুর ৩ টায় স্থানীয় মজলিস মিলনায়তনে সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আবিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের মৌলভীবাজার জেলা সেক্রেটারি রাফি উদ্দিন মাবরুর।
সমাবেশে ২০২৪-২৫ সেশনের জন্য শ্রীমঙ্গল উপজেলা শাখার সহযোগী সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন নাঈম হাসান, সেক্রেটারি মনোনীত হন মাহফুজুর রহমান, বায়তুলমাল সম্পাদক আবিদুর রহমান এবং অফিস ও প্রচার সম্পাদক আব্দুস সালাম।
সমাপনী অধিবেশনে উপজেলা শাখার নব-নির্বাচিত সভাপতি নাঈম হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাহফুজুর রহমান এর পরিচালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাওলানা আয়েত আলী, ছাত্র মজলিস মৌলভীবাজার জেলার বায়তুলমাল ও অফিস সম্পাদক আবিদ হাসান সহ প্রমুখ।
আশরাফ/ কওমী টোয়েন্টিফোর / ০৩/১১/২৪
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম