তাহযিবুল উম্মাহ আমিনীয়া ইছহাকপুর, শাল্লা, সুনামগঞ্জ-এর মাদরাসা মসজিদের ভিত্তিপ্রস্তরস্থাপন করা হয়েছে।
গতকাল ২৭ ডিসেম্বর, শুক্রবার, বাদ জুম'আ ভিত্তিপ্রস্তরস্থাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, হামিউস সুন্নাহ শ্রীহাইল মাদরাসার মুহতামিম মুফতি সাইফুর রহমান, শায়খ ক্বারী বিলাল আহমদ, ইছহাকপুরী, মাদরাসার মুহতামিম মাওলানা মুবাশ্বির আহমদ, মাদরাসার শিক্ষক, মাওলানা রায়হান উদ্দীন, মাওলানা জাবের আল হাসান, মাওলানা এমদাদুর রহমান, মাওলানা জাবের আহমদ বেলালী, মাওলানা শিহাব উদ্দীন, সুনামগঞ্জ মহিলা কলেজের শিক্ষক জনাব, মিজাজুল হক, মাদরাসা ও মসজিদের জমি দাতা সদস্য জনাব জমসেদ মিয়া প্রমুখ।
জানা যায়, প্রায় ৩০ লক্ষ টাকা ব্যায়ে এক তলা নির্মাণ করে প্রতি দুইশত মুসল্লীর নামাজের ব্যবস্থা করে দিচ্ছেন। দাতা সদস্যের নাম জানতে চাইলে নাম প্রকাশে অপারগতা প্রকাশ করছেন। মাদরাসার মুহতামিম মাওলানা মুবাশ্বির আহমদ জানান তিনি ইংল্যান্ড প্রবাসী একজন মুখলিস মানুষ। নাম প্রকাশ করতে তিনি অনিচ্ছুক।
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম