স্টাফ রিপোর্টার: নানা কর্মসূচীর মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পালিত হয়েছে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ের সামনে থেকে বেড় হয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন নেতাকর্মীরা। উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ, আয়োজনে শুক্রবার বিকেলে সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ কিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী ছফিউল্লা মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন, সহ-সভাপতি হেলাল আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মন্টু , আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মঈন উদ্দিন মঈন,উপজেলা আওয়ামী সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী,সহ সভাপতি আলহাজ্ব আনিছুর রহমান, সাধারণ সম্পাদক আবু নাছের আহমেদ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কবির,যুগ্ন সাধারণ সম্পাদক তোফায়েল আলী রুবেল।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেহেনা বেগম, সাধারণ সম্পাদক জোসনা চৌধুরী সহ জেলা ও উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংঘঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে উৎসবমুখর পরিবেশে কেক কেটে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন নেতাকর্মীরা।
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম