মোঃ আব্দুল হান্নান:: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা এফ,টি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।২রা সেপ্টেম্বর ২০২২ রোজ শুক্রবার বিকালে কুন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে জাকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ খেলা অনুষ্ঠিত হয়।টিনের ঘরের চালে উঠে খেলা দেখতে গিয়ে ঘর ভেঙ্গে পড়ে প্রায় শতাদিক লোক আহত হওয়ারও খবর পাওয়া গেছে। ফাইনাল খেলায় উপজেলার সদর ইউনিয়নের দাঁতমন্ডল একাদশ ও উপজেলার কুন্ডা ইউনিয়নের বিটুই একাদশ মুখোমুখী হয়।
খেলায় দাঁতমন্ডল একাদশ বিটুই একাদশকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হন এই ফুটবল টুনার্মেন্ট ফাইনাল খেলায় ছিল উপচে পড়া দর্শকের ভীড়।খেলায় নিজ নিজ সমর্থকরা তাদের খেলোয়াড়দের গান বাজনা ও ঢাক ঢোল বাজিয়ে উৎসাহিত করতে দেখা গেছে। উভয় দলেই দেশের বিভিন্ন ক্লাবের খেলোয়াড় ছাড়াও কয়েকজন বিদেশি খেলোয়াড়কে খেলতে দেখা গেছে।এ ফুটবল টুর্ণামেন্টে মোট ৩২ টি দল অংশগ্রহন করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া ১ সংসদীয় ২৪৩ নাসিরনগরের স্থানীয় সংসদ সদস্য বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে একটি ফ্রীজ ও পরাজিত দলের হাতে একটি এলএডি টেভি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,অফিসার ইনচার্জ (ওসি)মোঃহাবিবুল্লাহ সরকার, সহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। মোঃ আব্দুল হান্নান সংবাদদাতা নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম