আবদুর রউফ আশরাফ।। হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার পশ্চিম কামালখানী এলাকাবাসীর পক্ষ হতে হিফজ সম্পন্ন করায়, দুই মেধাবী শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ ২৪ ফেব্রুয়ারী'২৫ সোমবার, পশ্চিম কামালখানী জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করায় দুই মেধাবী শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা দিয়েছে, বানিয়াচং পশ্চিম কামালখানী এলাকাবাসী।
জানা যায়, জামিয়া শরইয়্যাহ মহিলা মাদরাসা, তেতৈয়া, হবিগঞ্জ থেকে খুব অল্পদিনে তাজকিরা জান্নাত নুসাইবা ও হযরত শাইখে গুণই রহ. ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে পরিচালিত আনওয়ারুল কুরআন শেলী-জালাল ইসলামিয়া মাদরাসার থেকে মুহাম্মদ ইসামুদ্দীন ৮ মাস ১০ দিনে হিফজ সম্পন্ন করায় তাদের এই বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় তাজকিরা জান্নাতের বাবা মাওলানা আহমদুল হক তার ক্রেস্ট গ্রহন করেন, সেই সাথে এলাকার মেধাবী যুবক মুহাম্মদ হৃদয়ের পক্ষ থেকে ইসামুদীনকে পাঞ্জাবি এবং নুসাইবাকে বোরকা উপহার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মাওলানা আইয়ুব বিন সিদ্দিক, মাওলানা জালাল উদ্দিন, মসজিদ কমিটির সভাপতি জনাব আলী আকবর, মাওলানা আমীন উদ্দিন ফরাশ, মাওলানা ইমরান আহমদ উসমানীসহ এলাকার মুরব্বিয়ান ও যুবকবৃন্দ।
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম