প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি হবিগঞ্জ পুরাতন পৌরসভা জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা মোঃ নূরুল আমীন। সভা পরিচালনা করেন কাজী মাওলানা নজমুল হোসেন। সভায় সর্বসম্মতিক্রমে ৩৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি হবিগঞ্জ জেলা শাখার কার্যকরি ও ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্ঠা কমিটি গঠন করা হয়। কার্যকরি কমিটির নেতৃবৃন্দরা হলেন-সভাপতি মাওলানা মোঃ নূরুল আমীন, সাধারণ সম্পাদক কাজী মাওলানা নজমুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা এম এ জলিল। উক্ত কমিটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবেন।
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম