
মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ ডিসেম্বর'২৪, সোমবার, বাদ যোহর, শাল্লা উপজেলা মসজিদের দ্বিতীয় তলায় জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান সভাপতিত্বে শেখ জামিলের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেন,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শাল্লা উপজেলা শাখার প্রচার সম্পাদক মাওঃ আবু তাহের আল হাবিবী, মাওঃ ইলিয়াস আহমদসহ আরো নেতৃবৃন্দ।
এসময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মোনাজাতে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এছাড়াও বাংলাদেশ ও সারা বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেও বিশেষ প্রার্থনা করা হয়।
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম