প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ৮:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২৩, ৯:১১ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত আদেশ বাতিল, ১৪ জুন নির্বাচন

স্টাফ রিপোর্টা:: ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পদে নির্বাচন পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ জুন অনুষ্ঠিত হবে।প্যানেল চেয়ারম্যান-১ প্যানেল চেয়ারম্যান-২ ও সংরক্ষিত মহিলা প্যানেল চেয়ারম্যান তিনটি পদে নির্বাচিত সদস্যরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে প্যানেল চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড.মলয় চৌধুরীর পরামর্শে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হয়।
পরে জেলা পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মো.বাবুল মিয়া ও আবুল কালাম আজাদের নেতৃত্বে সদস্যরা নির্বাচনের পক্ষে হাইকোর্টে রিট আবেদন দাখিল করলে আজ বৃহস্পতিবার (০৮ জুন) মন্ত্রনালয়ের আদেশটি বাতিল করে হাইকোর্ট।
জেলা পরিষদের সদস্য মো.বিল্লাল মিয়া ও মো.বাবুল মিয়া জানান, আজকে হাইকোর্টের আদেশের মধ্যেদিয়ে আমাদের জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পদে নির্বাচনের আর কোন বাঁধা রইল না।আগামী ১৪ জুন জেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাচিত সদস্যদের ভোটে প্যানেল চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম