স্টাফ রিপোর্টার:: ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশী রিভলবারসহ দুই যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এসময় জব্দ করা হয়েছে আগ্নেয়াস্ত্র ক্রয়ের নগদ সাড়ে ৮ হাজার টাকা। বৃহস্পতিবার দুপুরে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আটকরা হয়, জেলা শহরের খৈয়াসার এলাকার মৃত সামসু মিয়ার ছেলে মান্না ও কাজিপাড়া মৌলভীহাটির শামসুদ্দিনের ছেলে শফিউল আলম সাগর কে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার মধ্য রাতে সদর উপজেলার সুহিলপুরের ঘাটুরা এলাকায় বিদেশি রিভলবার ক্রয়-বিক্রয়ের খবর পায় র্যাব। এই তথ্যের ভিত্তিতে অভিযানে ঘাটুরা লতিফিয়া জামে মসজিদের সামনে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপর থেকে মান্না নামের এক যুবককে বিদেশী রিভলবারসহ তাদেরকে আটক করা হয়। এসময় অস্ত্র ক্রয় করতে আসা সাগর নামের আরেক যুবককে নগদ টাকাসহ আটক করা হয়।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম