মসজিদের খতীব, ইমাম, মুয়াজ্জিন, সভাপতি,
মুতাওয়াল্লি ও মসজিদ কমিটির সদস্যগণের প্রতি হবিগঞ্জের
শীর্ষ উলামায়ে কেরামের উদাত্ত আহবান।
গত ২২ ডিসেম্বর, রবিবার, বাদ মাগরীব হবিগঞ্জ মারকাযে গুরুত্বপূর্ণ মশওয়ারা (পরামর্শ) সভা অনুষ্ঠিত হয়। উক্ত মশওরায় হবিগঞ্জের শীর্ষ স্থানীয় উলামায়ে কেরাম উপস্থিতি ছিলেন। সেখান থেকে আগামী ২৬ ডিসেম্বর টঙ্গীর ময়দানে হত্যাকান্ডের প্রতিবাদ ও বিচারের দাবীতে সমাবেশ করার সিদ্ধান্ত হয় এবং হবিগঞ্জের সকল মসজিদের খতীব, ইমাম, মুয়াজ্জিন, সভাপতি, মুতাওয়াল্লি ও মসজিদ কমিটির সদস্যগণের প্রতি হবিগঞ্জের শীর্ষ উলামায়ে কেরামের উদাত্ত আহবান জানান।
আহ্বানে উলামায়েকেরাম বলেন, সম্মানিত খতীব/ইমাম, মুয়াজ্জিন, মসজিদ কমিটির সভাপতি/মুতাওয়াল্লি ও সদস্যবৃন্দ, আপনারা নিশ্চয় অবগত রয়েছেন, বাংলাদেশসহ সারাবিশ্বে ইসলাম ও মুসলমানদের দ্বীন ও ঈমানের একটি সুরক্ষিত ও স্বীকৃত জামাতের নাম তাবলিগী জামাত। প্রতিষ্ঠাকালীন সময় থেকেই উক্ত জামাত বিজ্ঞ ও বুযুর্গ উলামায়ে কেরামের নেগরানীতে বিশ্ব মুসলিমের উভয় জাহানের সার্বিক তরক্কী ও উন্নতির জন্য কাজ করে যাচ্ছে। বিশেষ করে দারুল উলুম দেওবন্দ ও উলামায়ে দেওবন্দের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন, সহযোগিতা ও তত্ত্বাবধানে এই জামাত পরিচালিত হওয়ায় দেশ বিদেশের সর্বত্র মুসলিম জনসাধারণ এই জামাতকে নি:সংকচিত্তে গ্রহণ ও সমাদর করেছে। কিন্তু অতি দুঃখজনক হলেও সত্য, বর্তমানে এই তবলিগী জামাতের মধ্যে চরম আকারে বিভক্তি দেখা দিয়েছে। এই বিভক্তির মূলে রয়েছেন, দিল্লীর মাওলানা সাদ কান্দলভী । তিনি নিজেকে শরিয়ত
বিরোধী পন্থায় তবলিগ জামাতের আমীর ঘোষণা করেছেন। তিনি কুরআন ও হাদীস বিরোধী শত শত বক্তব্য ও ফতোয়া
দিয়েছেন। নবী ও সাহাবায়ে কেরাম সম্পর্কে মারাত্মক কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন। তার এসব গর্হিত কর্মকান্ডের কারণে দারুল উলুম দেওবন্দ তার বিরুদ্ধে ফতোয়া দিয়ে বলেছেন, যদি তিনি তার এসব শরিয়ত বিরোধী বক্তব্য থেকে ফেরত না আসেন এবং লক্ষ লক্ষ মানুষের সামনে তওবা না করেন, তাহলে তাকে অনুসরণ করা হারাম। তার নেতৃত্বে তবলিগের কাজ করা অবৈধ। দারুল উলুম দেওবন্দের ফতোয়ার প্রেক্ষিতেই বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরামও একই ফতোয়া দিয়েছেন। কিন্তু মাওলানা সা'দ দারুল উলুম দেওবন্দ ও সম্মিলিত উলামায়ে কেরামের সিদ্ধান্তের ব্যাপারে কোন ভ্রুক্ষেপ করেননি। উল্টা অদ্যাবধি উলামা বিদ্বেষী বক্তব্য ও পূর্বের প্রদত্ত বিভ্রান্তি ও ভ্রষ্টতাপূর্ণ বয়ান করেই যাচ্ছেন। সাদপন্থী/এতাতী কথিত মুরুব্বীরা এবং তাদের অনুসারীরা বাংলাদেশে উলামায়ে কেরাম ও মাদ্রাসার বিরুদ্ধে বিদ্বেষ ও বিষোদগার ছড়িয়ে যাচ্ছে। বিগত ২০১৮
সনের ১ ডিসেম্বর তারা টঙ্গীর ময়দানে নিরীহ ৫ সহস্রাধিক মাদ্রাসার ছাত্র ও তবলিগী সাথীদের উপর বর্বর আক্রমণ করে
আহত করেছিল । একাধিক ব্যক্তিকে শহীদ করেছিল। এ বৎসর ১৮ ডিসেম্বর গভীর রাতে পূর্বের চেয়েও আরো ভয়ংকর রূপে
তারা অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে টঙ্গী ময়দানে ইজতেমার প্যান্ডেল নির্মাণরত নিরীহ সাথিদের উপর আক্রমণ করে ৪ জন সাথীকে
হত্যা করে এবং সহস্রাধিক মানুষকে আহত করেছে। কয়েকদিন আগে দেশের একটি জাতীয় দৈনিকে এতাতী/সাদপন্থীদের
নেতাদের ইহুদী রাষ্ট্র ইসরায়েলের
গোয়েন্দা সংস্থা মোসাদ ও ভারতের গোয়েন্দা সংস্থা র' এর সাথে গোপন বৈঠক করে বিশ্ব ইজতেমা বাঞ্চাল করার পরিকল্পনা
করেছিল বলে খবর বেরিয়েছে। এ ব্যাপারে দেশের গোয়ন্দাসংস্থাগুলোও অবগত রয়েছে বলে খবরে দাবী করা হয়েছে।
সম্মানিত ভায়েরা, যারা তবলিগের নামে মানুষকে খুন করে, রক্তাক্ত করে। কাফের রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সাথে চক্রান্ত করে, উলামায়ে কেরামকে অপমান অপদস্থ করে, তারা কি নবীওয়ালাকাজের মত সম্মানজনক কাজ করার অধিকার রাখে? ডাক্তার ছাড়া যদি হাসপাতাল চলতে না পারে, তাহলে উলামায়ে কেরাম ছাড়া তবলিগের কাজ কি কল্পনা করা যায়? এসব কারণে আমরা আপনাদের কাছে জোর আহবান জানাচ্ছি,
আপনাদের মসজিদে কোন এতাতী/সাদপন্থী জামাত উঠতে দিবেন না । সার্কিট হাউজ রোডস্থ জেলা তবলিগের একমাত্র মার্কাজের পরচা/সমর্থন ছাড়া কোন জামাত আপনাদের মসজিদে জায়গা
দিবেন না । তবলিগ যেহেতু দ্বীনী কাজ, তাই উলামায়ে কেরামের সমর্থন ছাড়া কোন তবলিগী কাজ আপনাদের মসজিদ থেকে পরিচালিত হলে এবং এর দ্বারা জনমনে কোন বিভ্রান্তি ছড়ালে কিংবা এ সংক্রান্ত যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে এর দায়ভার হবিগঞ্জের কোন আলেম গ্রহণ করবেন না।
সম্মানিত দ্বীনী ভায়েরা, আমরা মুসলিম উম্মাহর ঐক্যকামী। আমরা চাইনা, কিছু মানুষ আমাদের থেকে পৃথক হয়ে আলাদা
কোন ফেরকা তৈরী করুক। তাই, বিভ্রান্ত ও পথভ্রষ্ট এতাতী/সাদপন্থীদেরকে আহলে হক উলামায়ে কেরামের অধিনে এসে
তবলিগী কাজ করতে সহযোগিতা করুন। হবিগঞ্জের শীর্ষ উলামায়ে কেরামের উক্ত আহবান গ্রহণ করে তবলিগ জামাতকে
রক্ষা করুন।
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম