মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ফেসবুকে কটূক্তিকারী পাপন চন্দ ঘোষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বানিয়াচংয়ে সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(১৪ আগস্ট ২০২৫) বৃহস্পতিবার বিকাল ৪টায় স্থানীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা শায়খ মখলিছুর রহমান এবং সঞ্চালনা করেন মাওলানা মসিউর রহমান
সমাবেশে বক্তারা বলেন নবীজী (সা.) কে নিয়ে কটূক্তিকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।
ইসলামের অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না। এ জাতীয় কর্মকাণ্ডে প্রশাসনের নীরবতা জনগণের মাঝে ক্ষোভ সৃষ্টি করছে।
সমাবেশে আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাপন চন্দ ঘোষসহ জড়িতদের গ্রেফতার না করা হলে ২-৩ দিনের মধ্যে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শাইখুল হাদীস আল্লামা ফজলুর রহমান খান, জননেতা সাখাওয়াত হাসান জীবন, জননেতা আহমদ মুকিব, মুফতী এখলাছুর রহমান রিয়াদ, ক্বারী কমর উদ্দীন, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান,মুফতী কাজী আতাউর রহমান, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, হাবিবুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, ডা. বশির আহমদ, মাওলানা মজিবুর রহমান, মাওলানা গোলাম কাদির, খন্দকার তালেব উদ্দীন, মাওলানা ইকবাল হুসাইন, মুফতি নাসির উদ্দীন আনসারী, মাওলানা সাদিকুর রহমান, মুফতী আমীর আহমদ, মাওলানা মুনতাসির আলম সোহান, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জনাব লুৎফুর রহমান, মাওলানা তাওহীদুল ইসলাম, মাওলানা জিয়াউল হক, মাওলানা ইমরান আহমদ উসমানী ,মাওলানা হুসাইন আহমদ, মাওলানা শাহ আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
সমাবেশ থেকে দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়।
আসামিকে আড়াল করা হলে বা তাকে গ্রেফতারে গাফিলতি হলে প্রশাসনকে এর জবাবদিহি করতে হবে।
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম