স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর-মনতলা আঞ্চলিক সড়কের মেরাশানি এলাকায় নুশরাত জেনারেল হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ১৮ কেজি ভারতীয় গাঁজাসহ আল আমিন (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।

এ সময় গাঁজা পাচারের কাজে ব্যবহৃত অটোরিক্সা জব্দ করা হয়। পুলিশ জানায় বুধবার রাত সাড়ে ১০টার দিকে থানার এসআই দ্বীন মোহাম্মদ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন বলেন এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম