আশুগঞ্জ প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সিএসএস মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম এর আয়োজনে সিএসএস স্থপতি রেভারেন্ড পল মুন্সী স্মরণে এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল থেকে বিকেল প্রর্যন্ত আশুগঞ্জ সদর এলাকায় সিএসএস মাইক্রো ফাইন্যান্স এর কার্যালয়ে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে অভিজ্ঞ ডাক্তার দ্বারা ২ শতাধীক অসহায় দরিদ্র মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
আশুগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার উজ্জল বিশ্বাস সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল এর রিজিওনাল ম্যানেজার মো.ইউসুফ আহম্মেদ,সরাইল রিজিওনাল সহকারী ম্যানেজার মো.মহোসিন খান,সুলতানপুর ব্রাঞ্চ ম্যানেজার হিরণ কুমার শীল,আশুগঞ্জ ব্রাঞ্চ এর সহকারি ম্যানেজার অলেক দাস সহ আরো অনেকে।
আশুগঞ্জ সিএসএস মাইক্রো ফাইন্যান্স ব্রাঞ্চ ও নরসিংদী জোন এর আয়োজনে ক্যাম্পেইনে ফ্রি চিকিৎসা নিতে এলাকার ২শতাধীক মানুষ এসে বিনামুল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। রোগীদের চিকিৎসা দিতে ডাক্তার মো.আবু তালহা সানি এবং ২জন সেবিকা নিয়োজিত ছিলেন।
অসহায় দরিদ্র মানুষের মাঝে শিক্ষা,স্বাস্থ্য,প্রশিক্ষণ,ক্ষুদ্রঋণ সহ বিভিন্ন সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন সিএসএস মাইক্রো ফাইন্যান্স কর্তৃপক্ষ।
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম