
সুনামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন থানা ও যৌথ বাহিনীর সমন্বয়ে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান "অপারেশন ডেভিল হান্ট" শুরু হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় শাল্লা উপজেলায় অভিযান চালিয়ে দুই ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, বাহাড়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিত চৌধুরী নান্টু(৪৫), শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার(৭০)। এর মধ্যে আব্দুস সাত্তার হলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আর বিশ্বজিত চৌধুরী নান্টু হলেন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম