
উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকা-ের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় সাতক্ষীরা নিউ মার্কেট এর সামনে এ মানববন্ধনের আয়োজন করেন সাতক্ষীরা ওলামা পরিষদ ও সর্বস্তরের তৌহিদি জনতা।
মানববন্ধনে বক্তব্য রাখেন তাবলীগের শুরায়ী নিজামের সাথী ও মাদরাসার মুহতামিম মুফতি মহসিন, মাদরাসার শিক্ষক মাওলানা আসলাম হুসাইন, জজকোর্ট মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ, তাবলীগের শুরায়ী নিজামের সাথী মুস্তাকুর রহমান দারা, শুরায়ী নিজামের সাথী মাওলানা মোখলেসুর রহমান, শিক্ষক মাওলানা মুজাহিদুল ইসলাম হাবিবী, সাতক্ষীরা মারকাযের সাবেক জেলা আমির ও বর্তমান ফয়সাল প্রফেসর হাবিবুর রহমান, সাতক্ষীরা থানা মসজিদের ইমাম মুফতি আব্দুল্লাহ, সাতক্ষীরা জেলা উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেক, শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান, সাতক্ষীরা উলামা পরিষদ সদর থানা শাখার সভাপতি মুফতি সাইফুল্লাহ রহমানি প্রমুখ। সাতক্ষীরা ওলামা পরিষদ সদর থানা শাখার সেক্রেটারি মুফতি নুরুল্লাহ এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, সাদপন্থীরা উগ্রবাদী সন্ত্রাসী দল। এদের কর্মকান্ডের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে রুখে দাঁড়াতে হবে। এই দলের কার্যক্রম বাংলার মাটিতে আর চলতে দেয়া যাবে না। এরা সাবেক স্বৈরাচার শেখ হাসিনার মদদপুষ্ট।
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম