আজ ৮ জুলাই, মঙ্গলবার'২৫ পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পবিত্র ভূমি মক্কা ও মদিনার পথে রওনা হয়েছেন কওমীভিত্তিক জনপ্রিয় অনলাইন পোর্টাল কওমী টোয়েন্টিফোর-এর সম্পাদক মাওলানা আহমদুল হক। তিনি এই ইবাদতের সফরে যাচ্ছেন তাঁর পরিবারসহ।
ইসলামি চিন্তাচেতনা, শিক্ষা ও সাংবাদিকতার ময়দানে নিবেদিতপ্রাণ এই সম্পাদক বহু বছর ধরে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। তাঁর উমরা যাত্রাকে কেন্দ্র করে কওমী অঙ্গনে আনন্দ ও দোয়ার আবহ বিরাজ করছে।
এ সময় তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন, এবং সময় সল্পতায় কাউকে বলে যেতে পারেননি। তিনি শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন, যেন আল্লাহ তাআলা তাঁর এই সফরকে কবুল করেন এবং সুস্থতা ও নিরাপত্তার সঙ্গে সকল আমল আদায় করে সফলভাবে দেশে প্রত্যাবর্তনের তাওফিক দেন।
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম