টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে তিন মুসল্লি নিহতের ঘটনায় সাদপন্থীদের মুখপাত্র মুয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার দুপুরে রিমান্ড শুনানির পর গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২ এর বিচারক অতিরিক্ত চিফ ম্যাজিস্ট্রেট আলমগীর আল মামুন ওই আদেশ দেন। মহানগর আদালত পরিদর্শক মো. আহসান উল্লাহ এ তথ্য জানান।
আদালত সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে টঙ্গী পশ্চিম থানার পুলিশ মুয়াজ নূরকে ঢাকার খিলক্ষেতের বাসা থেকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে পরদিন শুক্রবার তাকে গাজীপুর মহানগর আদালত-৩ এ পাঠায় পুলিশ। বিচারক রবিবার রিমান্ড শুনানির দিন ধার্য করে নূরকে আদালতে পাঠানোর নির্দেশ দেন। পরে আজ রিমান্ডের উপর শুনানি হয়।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা সাদের অনুসারী ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েক শ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করা হয় ।
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম