
এ সম্পর্কি একটি ভিডিও বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ১ মিনিট ৪৩ সেকেন্ডের ভিডিওটি দেখা যায়, একদল আওয়ামী লীগের সমর্থক ঘিরে ধরেছেন আসিফ নজরুলকে। তার সঙ্গে উত্তেজিত ভাষায় তর্ক করছেন, বারবার প্রশ্ন করছেন, ‘আপনি মিথ্যা বলেছেন।’ এ সময় ভিডিওতে শোনা যাচ্ছে, আসিফ নজরুল বলছেন, ‘আপনি গায়ে হাত দিচ্ছেন কেন?’
খোঁজ নিয়ে জানা গেছে, আফিস নজরুল সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে ঢোকার পথে তার পথ আটকায় সেখানের স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাদের মধ্যে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার, সাধারণ সম্পাদক শ্যামল খান আরও অনেকে।
এ সময় আসিফ নজরুলের সঙ্গে বাদানুবাদ করতে দেখা গেছে তাদের। ভিডিওয়ের শেষ দিকে আওয়ামী লীগের সমর্থকদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শোনা যায়
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম