পবিত্র হজ পালনে এ বছর সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ৬২ জন বাংলাদেশির অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে বর্তমানে ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া, এবারের মৌসুমে হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিন থেকে জানা গেছে এসব তথ্য। বুলেটিনে বলা হয়েছে, সৌদি আরবে সরকারি হাসপাতাল থেকে চিকিৎসাপ্রাপ্ত মোট হজ যাত্রীর সংখ্যা ৬২ জন। সেখানে বর্তমানে ভর্তি হজযাত্রীর সংখ্যা ১৮ জন। এ ছাড়া, সৌদি আরবের চিকিৎসাকেন্দ্র থেকে দেওয়া স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্রের সংখ্যা ২০ হাজার ৩৬৭টি।
বুলেটিনে আরও বলা হয়, এবারের মৌসুমে হজে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত সর্বমোট ৯ জন বাংলাদেশি মারা গেছেন।
তাদের মধ্যে আটজন পুরুষ এবং একজন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন চারজন ও মদিনায় পাঁচজন।
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম