সুশীল চন্দ্র দাস হবিগঞ্জ জেলা প্রতিনিধি:: হবিগঞ্জে রাজনগরস্থ ইসলামিয়া এতিমখানা পরির্দশন করেছেন জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি। শনিবার (১৩আগস্ট) এই এতিমখানা পরিদর্শনে যান তিনি।
পুলিশ সুপার এস এম মুরাদ আলি এ সময় হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানার ছাত্র ও শিক্ষকদের সাথে মোটিভেশনাল সংক্রান্ত আলোচনায় অংশ নেন এবং এতিমখানার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানার সেক্রেটারি রফিকুর বারী চৌধুরী মামুন.যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম ওয়াদুদ ফারুক। এসময় হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানার সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম