আজ ৩০ এপ্রিল ২০২৫ বুধবার বিকাল ২টায় শ্রীমঙ্গলের সিন্দুরখানে হুগলিয়া হাজী মনছব উল্লা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে হুগলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক জনাব আ.স.ম ইসমাইল স্যারের অবসর গ্রহণ উপলক্ষে জাম্বুরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সালাম ও হুগলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সেলিম উদ্দিনের সঞ্চালনায় সিন্দুরখান ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান জনাব ইয়াছিন আরাফাত রবিন'র সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা অফিসার জনাব মো:রফিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফয়সাল হোসেন ইন্সট্রাক্টর শ্রীমঙ্গল উপজেলা রিসোর্স সেন্টার, জনাব মো:কামরুল হাছান, প্রধান শিক্ষক হুগলিয়া হাজী মনছব উল্লা উচ্চ বিদ্যালয়।
আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জাম্বুরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আব্দুল খালিক,হুগলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জনাব কার্তিক পুরকায়স্থ,খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জওহর লাল চক্রবর্তী,শ্রীমঙ্গল উপজেলা সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির (ভারপ্রাপ্ত)সভাপতি খন্দকার মো:জাকির হোসেন,শ্রীমঙ্গল উপজেলা সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব কল্যান দেব।
এছাড়া আরো উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ঠ ব্যক্তিবর্গ,সাবেক ইউপি সদস্য জনাব আবু তাহের ও বর্তমান ইউপি সদস্য মো:শাহিন আহমদসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ,সিন্দুরখান ইউনিয়নের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মহোদয়গন।
অনুষ্ঠানের মধ্যেমনি জনাব আ.স.স ইসমাঈল স্যারের বিদায়ী বক্তব্য শেষে ক্রেস্ট প্রদান ও অতিথিবৃন্দের সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আশরাফ//
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম