
আল-বারাকা মাদরাসা ও এতিমখানার উদ্বোধন আগামীকালহবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার আমীরপুর আল-বারাকা মাদরাসা ও এতিমখানার উদ্বোধন উপলক্ষে ইসলামী মহা সম্মেলন আগামী কাল ১২ এপ্রিল, শনিবার, মাদরাসা সংলগ্ন ময়দানে বিকাল ৩ ঘটিকা হতে আরম্ভ হবে।
উক্ত ইসলামী মহা সম্মেলনে সভাপতিত্ব করবেন শাইখুল হাদীস আল্লামা মনিরুদ্দীন সাহেব, শাইখুল হাদীস মাওলানা হুসাইন আহমদ চৌধুরী,আলোচক হিসাবে উপস্থিত থাকবেন, মুনাজিরে আজম আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, মুফতি সিরাজুল ইসলাম মিরপুরী,মাওলানা তাফহীমুল হক, হবিগঞ্জী,
মাওলানা মুশাহিদ আহমদ উজিরপুরী,মাওলানা জাবের আল-হুদা চৌধুরী, মাওলানা আবুল ফজল, শায়খে কাটখালী — মাওলানা আইয়ূব বিন সিদ্দীক, কাটখালী,মাওলানা নোমান আহমদ সাদিক, কাটখাল মুফতি তাফাজ্জুল হকসহ অনেক আলোচকবৃন্দ।
এছাড়াও অনেক উলামায়েকেরাম, সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের তৌহিদী জনতা উপস্থিত থাকবেন।
উক্ত ইসলামী মহা সম্মেলনে সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আল-বারাকা মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শায়খ নাছির উদ্দিন আল-হাদী