
হবিগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সাধারণ সম্পাদক ও বানিয়াচং উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আয়ূব বিন সিদ্দিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বানিয়াচংয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) রাত ৮টায় যুব জমিয়ত বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার উদ্যোগে তাৎক্ষণিকভাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বানিয়াচং সাব-রেজিস্ট্রার কার্যালয় সংলগ্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বড়বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামন দিয়ে মুক্তিযুদ্ধের চত্বরে গিয়ে শেষ হয়।
পরে মুক্তিযুদ্ধের চত্বরে যুব জমিয়ত বানিয়াচং উপজেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা তাওহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা ইমরান আহমদ উসমানীর সঞ্চালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশীর আহমদ, প্রচার সম্পাদক মুফতী শাব্বির আহমদ শিবলী নোমানী, দারুল কোরআন মাদরাসার শিক্ষক মাওলানা ক্বারী ইমদাদুল হক হবিগঞ্জী, যুব জমিয়ত বানিয়াচং উপজেলা শাখার সহ-সভাপতি হাফিজ এনামুল হক প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জমিয়তের ২নং ইউপি নেতা মাওলানা মিজান, জনাব তোফায়েল আহমেদ, যুব জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফরিদ উদ্দীন চমকপুরী, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শাহ আলম, সাহিত্য সম্পাদক মাওলানা আব্দুর রহমান রুমান, নির্বাহী সদস্য মাওলানা জাবির আহমদ, মাওলানা আব্দুর রহমান বিন মুজিব, জমিয়তে উলামায়ে ইসলাম বড়বাজার আঞ্চলিক শাখার সভাপতি মাওলানা জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার এনামুল হক, যুব জমিয়ত সভাপতি মাওলানা আব্দুল মুকিত, সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম, ছাত্র জমিয়ত বানিয়াচং উপজেলা শাখার সভাপতি রাফিউল ইসলাম, সাধারণ সম্পাদক তাফাজ্জুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজ আশরাফুল ইসলামসহ জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিবাদ সভায় বক্তারা মাওলানা আয়ূববিন সিদ্দিকের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা মামলা’ দাবি করেন, তা প্রত্যাহারের আহ্বান জানান। বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলাটি প্রত্যাহার করা না হলে উলামায়ে কেরাম, তাওহিদী জনতা ও তাঁর অনুসারীদের সঙ্গে নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
তারা আরও বলেন, উদ্ভূত পরিস্থিতিতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায়-দায়িত্ব প্রশাসনকে নিতে হবে।
পরে দেশ,জাতি ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শাহ সালেহ আহমদ।