1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

আশুগঞ্জে চরচারতলা উত্তর পাড়া কবরস্থান সংস্কার কাজের শুভ উদ্বোধন

রিপোর্টার:
  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৪ জন দেখেছেন
আশুগঞ্জে চরচারতলা উত্তর পাড়া কবরস্থান সংস্কার কাজের শুভ উদ্বোধন
আশুগঞ্জে চরচারতলা উত্তর পাড়া কবরস্থান সংস্কার কাজের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের উত্তর পাড়া কবরস্থান সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সংস্কার কাজের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.হানিফ মুন্সী।

চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব কাজী মহিউদ্দিন মোল্লার উদ্যোগে উপজেলা পরিষদ ও এলাকার বিশিষ্টজনদের অর্থায়নে কবরস্থানে মাটি ভরাটের মাধ্যমে এ সংস্কার কাজ শুরু হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকালে স্থানীয় কবরস্থান ও ঈদগা মাঠে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভা ও মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, চরচারতলা উত্তর পাড়া কবরস্থান উন্নয়ন কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান মো.আয়ুব খান,সাধারন সম্পাদক বিশিষ্ট ঠিকাদার ও সমাজ সেবক আলহাজ্ব মো.শফিকুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিরেন বিশিষ্ট ব্যবসায়ী জাকির মিয়া,শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি,আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.কবির হোসেন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত বিশিষ্ট জনরা জানান এই কবরস্থানে মাটি ভরাটের মাধ্যমে সংস্কার করে একটি মডেল কবরস্থান নির্মান করার পরিকল্পনা নেয়া হয়েছে।

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN