
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আশুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মুজাম্মেল হক,আশুগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) সুজন চন্দ্র পাল, বিশিষ্ট ব্যবসায়ী হাজী কামাল চৌধুরী, আশুগঞ্জ অটো মেজর এন্ড হাস্কিং মালিক সমিতির সভাপতি হাজী জুবায়ের হায়দার বুলো, সাধারণ সম্পাদক হাজী হেলাল সিকদার, আশুগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান,সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,সাংবাদিক বাবুল সিকদার সহ আরও অনেকে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আশুগঞ্জ ফায়ার স্টেশন অফিসার মিজানুর রহমান, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফায়ার স্টেশন এর সাব অফিসার তমিজ উদ্দীন। এর আগে অতিথিগণ পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন।‘দুর্ঘটনা দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’এ প্রতিপাদ্যে সপ্তাহ উদযাপন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা কি ভাবে অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর কৌশল, বিভিন্ন প্রাকৃতিক ও অনাকাঙ্ক্ষিত দুর্যোগ কীভাবে মোকাবিলায় করা হয় তা নিয়ে আলোচনা করা হয়।