1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

আশুগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালিত

রিপোর্টার:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৪ জন দেখেছেন
আশুগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালিত
আশুগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার:: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য হেবজুল বারি।

মহিলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিরিনা বেগম এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা জোসনা চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী ছাঈদুর রহমান,হাজী ইলিয়াছ মিয়া,ঢাকা মহানগন উত্তর মহিলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক হাচিনা জান্নাত মুক্তা, উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক তানভীর আজাহার,দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম ভূইয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন মনোআরা বেগম,নাছিমা বেগম,নুরুন্নাহার বেগম,কিরন বেগম,মর্জিনা বেগম,রুজিনা বেগম,হেলেনা বেগম,সালমা বেগম,ঝরনা বেগম,হাফিজা বেগম,রাসিয়া বেগম সহ আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ সকলের জন্য বিশেষ মুনাজাত পরিচালনা করেন হাজী ইলিয়াছ মিয়া ।

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN