1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

আশুগঞ্জে বিএনপি নেতা নাসির মুন্সিকে বহিষ্কার

রিপোর্টার:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫ জন দেখেছেন
আশুগঞ্জে বিএনপি নেতা নাসির মুন্সিকে বহিষ্কার
আশুগঞ্জে বিএনপি নেতা নাসির মুন্সিকে বহিষ্কার

আশুগঞ্জ প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

বহিষ্কার হওয়া নেতা হলেন আশুগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মুন্সি।
জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আব্দুল মান্নান ও সদস্য সচিব আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ নাসির মুন্সিকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আশুগঞ্জে চাঁদাবাজি ও মানুষকে হুমকি ভয়ভীতি প্রদর্শন নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার কারণে আশুগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক নাসির মুন্সিকে বহিষ্কার করা হয়েছে বলে দলের একটি সূত্রে জানা যায়।

স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, আশুগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় চাঁদাবাজির লিখিত ও মৌখিক অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপির দলীয় গঠনতন্ত্রের ধারা মোতাবেক নাসির মুন্সিকে বহিষ্কার করা হয়েছে।

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN