
নিজস্ব প্রতিনিধি:: শিক্ষা শেষে কর্মজীবনে তারা কোন দুর্নীতি করবেনা এবং স্ব স্ব অবস্থানে থেকে সাধ্যমত দুর্নীতির বিরোদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে-এমন শপথ নিলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী।
রোববার সকালে প্রাত্যাহ্যিক সমাবেশ শেষে তারা এ শপথ নেন। পরে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় আশুগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধে কমিটি (দুপ্রক) এ সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন।
উপজেরা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা: আব্দুল্লাহ আল মাহমুদ নজরুলের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো, রেজাউল আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাজী মো. মিজানুর রহমান, সদস্য মো, আনোয়ার হোসেন, সদস্য প্রকৌশলী মো. আসাদুর রহমান, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আবুল হোসেন প্রমুখ। প্রাত্যাহিক সমাবেশ ও আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ প্রায় একহাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।