
নিজস্ব প্রতিবেদক::ব্রাহ্মণবাড়িযার আশুগঞ্জে ২০ হাজার ফলজ গাছের চারা বিতরণ এর কর্মসূচী হাতে নিয়েছেন আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের কৃতি সন্তান,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ এনামুল হক মেম্বার। বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধে মননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এই প্রতিপাদ্য’কে সামনে রেখে আশুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফলজ গাছের চারা বিতরণ এর কর্মসূচি শুরু করেছে, বিশিষ্ট সমাজসেবক মোঃ এনামুল হক মেম্বার।
দেশব্যাপী বৃক্ষরোপণের আহ্বানে মননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে সাড়া দিয়ে আশুগঞ্জ উপজেলার সদর,চরচারতলা, আড়াইসিধা,লালপুর,শরিফপুর,তারুয়া,তালশহর,দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভালো জাতের আম গাছের চারা বিনামূল্যে বিতরণ করা সহ জনগনকে বেশি করে গাছ লগানোর লক্ষে শুক্রবার দিনব্যাপী মানুষকে পরার্মশ দেন এবং উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন,সাবেক ছাত্রনেতা আলাউদ্দিন ভূইয়া, চরচারতলা ইউপি,সদস্য শাফিউদ্দিন মেম্বার,যুবলীগ নেতা মনির হোসেন,মোঃ মোস্তফা সরকার,ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকের পার্টির ছাত্র ফ্রন্ট্রের সভাপতি মোঃ ইমরান খান,যুবলীগ নেতা কাউছার খান প্রমুখ।
মোঃ এনামুল হক মেম্বার বলেন,বৃক্ষ রোপণে কর্মসূচী পালনে বাংলাদেশ সরকারের লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করছে এই উদ্যোগ। এনামুল হক মেম্বার এর এমন মোহতীয় উদ্যোগের ভুয়সী প্রশংসা করে এলাকার বিশিষ্ট জনরা বলেন, এনামুল হক মেম্বার যেভাবে সমাজ সেবায় এগিয়ে আসছেন,সত্যিই। তা প্রশংসনীয়,পাশাপাশি এলাকার যারা বিত্তবান আছেন তাদেরকেও এগিয়ে আসার আহ্বান জানান।