1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের দুটি পুরাতন ইউনিটের নিলামে অস্বচ্ছতার অভিযোগ সরকারের আর্থিক ক্ষতি শত কোটি টাকা

রিপোর্টার:
  • আপডেটের সময় : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
  • ৬ জন দেখেছেন
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের দুটি পুরাতন ইউনিটের নিলামে অস্বচ্ছতার অভিযোগ সরকারের আর্থিক ক্ষতি শত কোটি টাকা
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের দুটি পুরাতন ইউনিটের নিলামে অস্বচ্ছতার অভিযোগ সরকারের আর্থিক ক্ষতি শত কোটি টাকা

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) এর ৬৪ মেগা ওয়াটের দুটি পুরাতন ইউনিট বিক্রয়ের নিলামে (দরপত্র) অস্বচ্ছতা ও সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রনের কারণে সরকারের শত কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ উঠেছে। নিলাম প্রক্রিয়ায় সিন্ডিকেটের দাপটে ১০ থেকে ১৫ টি ঠিকাদার প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে না পারা এবং একাধিক ঠিকাদারকে শারীরিকভাবে নাজেহাল করে টেন্ডার ড্রপ করতে না দেওয়ায় প্রকৃত মূল্য পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে। তারসাথে শতকোটি টাকার মূল্যের ইউনিট দুটিকে প্রস্থাবিত পাক্কলিত মূল্য মাত্র ২১ কোটি টাকা নির্ধারণ করায় বিদ্যুৎ কেন্দ্রের কোন রুপ কারসাজি রয়েছে কিনা এ নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের অভিযোগ, কর্তৃপক্ষের অনভিজ্ঞতা-অদক্ষতা-অসততায় বাজার মুল্যের চেয়ে অস্বাভাবিক কম মুল্যে ইউনিট দুটির প্রস্তাবিত মুল্য নির্ধারণ, নিলাম প্রক্রিয়ায় নানা অনিয়ম, ঠিকাদারি সিন্ডিকেটের প্রভাব ও অবৈধ হস্তক্ষেপে এমনটি হয়েছে।
মুখ খুলে কিছু না জানালেও রাস্ট্রীয় আর্থিক স্বার্থে পুরু নিলাম প্রক্রিয়াটি তদন্ত, বাজার মুল্যের সাথে সঙ্গতি রেখে পুণঃ প্রাক্কলিত মুল্য নির্ধারণ ও যথাযথ নিলাম প্রক্রিয়া অনুসরণের দাবী করেন তারা।

তবে এপিএসসিএল কর্তৃপক্ষের দাবী নিয়ম মেনেই নিলাম প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ১৯৭০ সালে ৬৪ মেগাওয়াটের দুটি থার্মাল পাওয়ার প্লান্ট (ইউনিট) স্থাপনের মধ্য দিয়ে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের যাত্রা শুরু যা পরবর্তীতে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) নামকরণ হয়। খোঁজ নিয়ে জানা গেছে, স্থাপিত দুটি ইউনিটের আয়ুস্কাল (ইকোনমিক লাইফ) ২০০৫ সালে অতিক্রম হয়। ফলে ২০১৪ সনে ইউনিট-১ এবং ২০১৮ ইউনিট-২ অবসরে যায়। এদিকে দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে বিদ্যুৎ উৎপাদনে বর্তমান সরকারের নেয়া মহাপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা অর্জনের অংশ হিসেবে ইউনিট দুটির স্থলে নতুন অধিক ক্ষমতাসম্পন্ন ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সে মোতাবেক ইউনিট দুটি নিলামে বিক্রয় ও অপসারনের উদ্দেশ্যে এদের প্রাক্কলিত মুল্য নির্ধারণে এপিএসসিএল এর প্রধান প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেনকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করে। জানা গেছে, এ কমিটির প্রধানসহ কোন সদস্যের এ ধরনের কাজের পুর্ব অভিজ্ঞতা নেই। ফলে তারা ইউনিট দুটির প্রস্তাবিত (প্রাক্কলিত) মুল্য নির্ধারণ করে মাত্র ২১ কোটি টাকা যা বাস্তবতা বিবর্জিত। কারণ গত দুই বছরে লোহা ও জাতীয় পণ্যের মুল্য কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।

এদিকে গত ডিসেম্বরে ইউনিট দুটি বিক্রয়ে পত্রিকায় দরপত্র দেয় কর্তৃপক্ষ। এপিএসসিএলসহ বিভাগীয় কমিশনারের কার্যালয় হতে দরপত্র সংগ্রহের স্থান উল্লেখ করা হলেও দরপত্র জমা কেবল তাদের নিজস্ব কার্যালয়ে সীমাবদ্ধ রাখে। ফলে ১০০ টির বেশি বিক্রি হলেও মাত্র ৬টি দরপত্র জমা পড়ে। অপরদিকে একাধিক বড় ঠিকাদার প্রতিষ্ঠানকে নিলামে অংশগ্রহনে বাধা প্রদানের অভিযোগ রয়েছে, দরপত্র জমা দানে স্থানীয় ঠিকাদারি সিন্ডেকেট গুষ্টি বাধা দান করে। এ নিয়ে হাতা-হাতির ঘটনাও ঘটে। যে ৬ টি দরপত্র দাখিলকারি প্রতিষ্ঠান হলে-মেসার্স সফিউল্লাহ ট্রেডার্স (৩৭ কোটি ৪০ লক্ষ), নীরা স্টীল কর্পোরেশন (৩৮ কোটি সাড়ে ৬২ লাখ), মেসার্স নাবিল এন্টারপ্রাইজ (৬১ কোটি সাড়ে ৮৭ লক্ষ), চন্দ্রপুরি এন্টারপ্রাইজ (৩২ কোটি ২০ লক্ষ), ত্রিরত্ন ট্রেডিং এন্টারপ্রাইজ ও মেসার্স মায়াবি এন্টারপ্রাইজ (কোন মূল্য দেওয়া হয়নি)। নিলামে অংশগ্রহনকারই নাবিলা এন্টারপ্রাইজ ৬১ কোটি ৮৭ লক্ষ ৫০ হাজার টাকা সর্বোচ্চ দরদাতা হলেও ৩৭ কোটি ৪০ লক্ষ টাকা দর দিয়ে কাজ ভাগিয়ে নেওয়ায় সম্পুর্ণ নিলাম প্রক্রিয়াটি প্রশ্ন বিদ্ধ হয়েছে। ঠিকাদারদের অভিযোগ সিন্ডকেট সদস্যরা তাদেরকে নিলামে অংশগ্রহণ করতে বাধাঁ দিয়ে জোরপূর্বক নিলামটি ভাগিয়ে নিয়েছে। উক্ত নিলাম প্রক্রিয়াটি বাতিল না করা হলে কোম্পানি প্রায় শত কোটি টাকার আর্থিক ক্ষতির শিকার হবে।এ ব্যাপারে জানতে চাইলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান মোঠোফোনে জানান, যথাযথ ব্যবস্থায় নিলাম প্রক্রিয়া হয়েছে। এখনো কাউকে কার্যাদেশ দেওয়া হয়নি। কোন প্রকার অনিয়ম থাকলে তা খতিয়ে দেখা হবে।

 

 

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN