1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

ইবিএম এর নামে রঙ্গ করতে দেয়া হবে না, ভোট হবে ব্যালটে- রুমিন ফারহানা এম.পি

রিপোর্টার:
  • আপডেটের সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৮ জন দেখেছেন
ইবিএম এর নামে রঙ্গ করতে দেয়া হবে না, ভোট হবে ব্যালটে- রুমিন ফারহানা এম.পি
ইবিএম এর নামে রঙ্গ করতে দেয়া হবে না, ভোট হবে ব্যালটে- রুমিন ফারহানা এম.পি

স্টাফ রিপোর্টা::  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি বলেছেন, নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন কিছুতেই সম্ভব নয়। তাই আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে। এবার নিশিরাতের ভোট হতে দেয়া হবে না। তিনি বলেন, শতভাগ নয় মোটামুটি সুষ্ঠু নির্বাচন হলেই কমপক্ষে আড়াইশ আসন নিয়ে বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। সারাদেশে বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, তেল, গ্যাস সহ দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বন্দর এলাকার বিওসি ঘাটে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূইয়া।

আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির কুমিল্লা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সাইদুল হক সাঈদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক মোঃ জিল্লুর রহমান ও যুবদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক এস এন তরুন দে প্রমুখ। অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবীবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ জয়। প্রধান অতিথির বক্তৃতায় উকিল আব্দুস সাত্তার এমপি বলেন, অবৈধ ফ্যাসিস্ট সরকারের সীমাহীন জুলুমে দেশের মানুষ আজ নিষ্পেষিত। এরই মাঝে জ¦ালানী তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধিতে জনগণের নাভিশ^াস শুরু হয়েছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ ভোট হলে জনগণ ব্যালটের মাধ্যমে এর উপযুক্ত জবাব দেবে।

বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি আরো বলেন, ৭১ থেকে ৭৫ পর্যন্ত আওয়ামী দুঃশ^াসনের পর ক্ষমতা হারিয়ে ২৫ বছর পর জনগণের কাছে ক্ষমা চেয়ে, অতীতের পূণরাবৃত্তি করবেন না ওয়াদা করে ৯৬ সালে ক্ষমতায় এসেছিল আওয়ামীলীগ। কিন্তু ক্ষমতায় গিয়ে সব ভুলে গিয়েছে, পুরোনো চেহারায় আভির্ভূত হয়েছে। তাই দেশের মানুষ তাদেরকে ঘৃণা করতে শুরু করেছে। পরবর্তীতে ২০০৮ সালে আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে ক্ষমতায় এসে নব্য বাকশাল কায়েম করে। পরবর্তীতে দুটি নির্বানের একটিতে বিনা ভোটে এবং অপরটিতে নিশি রাতের ভোটে অবৈধভাবে ক্ষমতায় আকঁড়ে থাকে। এবার ইভিএম দিয়ে জালিয়াতি করতে চায়। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ইবিএম এর নামে রঙ্গ করতে দেয়া হবে না, ভোট হবে ব্যালটে-নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।

 

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN